1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বোরহানউদ্দিনে নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগ উঠেছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। দুই মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারীকে গাছে বেঁধে তার চুল কেটে দেওয়া হচ্ছে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে তাকে অপমান করা হচ্ছে। এ সময় স্থানীয় বেশ কয়েকজন দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে এভাবে নির্যাতন করেন। ভিডিওতে দেখা যায়, ‘জনতার তথ্য’ নামের একটি গণমাধ্যমের প্রতিনিধি ঘটনাস্থলে হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে তিনি বলেন, “এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা দিয়েছি।”

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদও বলেন, দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট