1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলার বোরহানউদ্দিনে নারীকে হেনস্তা: পাঁচজন আসামি গ্রেফতার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওইদিন সকালে স্থানীয়রা ওই নারীর চুল কেটে তাকে গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং – ১১(তারিখ: ০৭-০৯-২০২৫) ।
ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক অভিযানিক দল মাঠে নামে। অভিযানে এজাহারভুক্ত ১নং আসামি কবির হোসেন (৪৮), ৬নং আসামি রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), ৭নং আসামি মেহেদী হাসান (২১), ৮নং আসামি ইসমাইল (২৫) এবং ৯নং আসামি সিরাজ ওরফে মিরাজ (২৮)–কে উত্তর বাটামারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না। খুব দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট