1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তারেক আহমদ বড়লেখা উপজেলার উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে। তারেক স্থানীয় একটি কলেজের ছাত্র।

পরিবার সূত্রের বরাতে জানা যায়, দুপুরে তারেকের বড় বোন ঘরের ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট