1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মো. ইব্রাহিম (২০) পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। রোববার রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন বিপিনপুর এলাকা থেকে আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, বাদী রিয়াজ উদ্দিন (৪৫) পেশায় সিএনজি চালক। তার ছেলে সোহেল (১৭), যিনি টমটম রিকশা চালাতেন, গত ২ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা রামু উপজেলার উল্টখালী এলাকার একটি নালা থেকে সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর ভিকটিমের পিতা রিয়াজ উদ্দিন রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ০৪/০৮/২০২৫; ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

র‍্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট