1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পবিপ্রবিতে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূত করে নতুন ডিগ্রি চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে এবং তা আদালতের রায়ের পরিপন্থী।

গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত হয়, এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অধীনে চলমান ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূত করে নতুন ডিগ্রি “বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি” চালু করা হবে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের দাবি, আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ডিগ্রি একতরফাভাবে বাতিল করা আদালত অবমাননার শামিল এবং শিক্ষাক্ষেত্রে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ।

প্রাক্তন শিক্ষার্থীরা আরও জানান, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো এ ধরনের একীভূতকরণ হয়নি। বরং ডিভিএম শিক্ষার্থীরাও কেবল সিলেবাসে আংশিক পরিবর্তনের দাবি তুলেছেন, কিন্তু ডিগ্রির নাম বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। ফলে পবিপ্রবির এই পদক্ষেপকে তারা অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাদ দেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা বলে মনে করছেন।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্টেকহোল্ডার, প্রাক্তন শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন কিংবা সংশ্লিষ্ট মহলের মতামত ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পেশাগত মর্যাদা হুমকির মুখে পড়তে পারে।

প্রাক্তন শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রমূলক এ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে তারা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট