1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি

ভোলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা পৌর শহরের চরনোয়াবদ এলাকায় দুর্বৃত্তদের হাতে ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল হক নোমানী (৩৮) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মাওলানার বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা আমিনুল হক নোমানী পূর্বে মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। পরে তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এছাড়াও, তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। মাওলানা আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলার সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও নিহতের শুভাকাঙ্ক্ষীরা বিক্ষোভ মিছিল বের করে হত্যার প্রতিবাদ জানান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
এই ঘটনায় ভোলা শহরে শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের পাশাপাশি দায়ীদের দ্রুত শাস্তি দাবি করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট