1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মাদ্রাসায় তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, তদন্ত সম্পন্ন; দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসায় তালা ভাঙ্গার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাদ্রাসার গণিতের সহকারী শিক্ষক মোঃ শফিউল ফরহাদ লোহার হাতুড়ি দিয়ে ভারপ্রাপ্ত সুপারের কক্ষের তালা ভাঙ্গছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন সাবেক ভারপ্রাপ্ত সুপার মৌলভী মোঃ মাসুম বিল্লাহসহ আরও কয়েকজন।

মোঃ শফিউল ফরহাদ স্বীকার করেছেন যে, তালা ভাঙা হয়েছে। তিনি বলেন, তালা মারার আগে ইউএনও মৌলভী মাসুম বিল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন, তাই তার কক্ষে অন্য কেউ তালা মারার কোনো অধিকার ছিল না। তিনি আরও বলেন, তালা ভাঙার নির্দেশ ইউএনও থেকে এসেছিল।

অন্যদিকে, বর্তমান ভারপ্রাপ্ত সুপার মোঃ নজির উদ্দিন মৃধা গত ৩১ আগস্ট লিখিত অভিযোগ করেন যে, মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা তার কক্ষের তালা ভেঙে চেয়ার কাদায় ফেলে দেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেন। তিনি আরও অভিযোগ করেন যে, তাকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর তার বিরুদ্ধে হামলা চালানো হয়।

মৌলভী মাসুম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তার দেওয়া তালার উপর নজির উদ্দিন মৃধা ও এডহক কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ দুটি তালা মেরেছিলেন। তিনি এটিকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ বলে উল্লেখ করেন এবং নিজেই ইউএনওর কাছে অভিযোগ দায়ের করেছেন।

এডহক কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, অভিযোগ পেয়েছেন এবং নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট