1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতি ডলফিনের মৃতদেহ ভেসে এলো

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চর-গঙ্গমতি এলাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ১০ ফুট লম্বা একটি ইরাবতি ডলফিনের মৃতদেহ ভেসে আসে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে যাওয়া ও একাধিক ক্ষতচিহ্ন দেখা গেছে। বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা যৌথভাবে দেহটি মাটি চাপা দিয়েছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, সংগঠনের টিম বন পরিদর্শন শেষে ফেরার পথে চর-গঙ্গমতির জঙ্গলে ডলফিনটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ভোরের জোয়ারে মৃতদেহটি উপকূলে এসে আটকে যায়। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “চলতি বছর এটি নবম ডলফিন মৃত্যুর ঘটনা। আমরা ২৪ ঘণ্টা মোবাইল টিমের মাধ্যমে উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করছি।”

বাংলাদেশ মেটিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্ষা মৌসুমে বাড়তি স্রোত ও নদীজাত দূষণের কারণে ডলফিনের মৃত্যু বেশি ঘটে। তিনি বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন সংরক্ষিত প্রজাতি হলেও দপ্তরগুলোর সমন্বয়হীনতায় প্রকৃত কারণ শনাক্ত করা যাচ্ছে না। উন্নত বিশ্বের মতো সামুদ্রিক পর্যবেক্ষণ ও গবেষণা বাড়াতে হবে।”

মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় দেহটি দ্রুত মাটি চাপা দেওয়া হয়েছে। “ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে খবর পেয়ে আমরা সদস্য পাঠিয়ে ব্যবস্থা নিই। নমুনা সংগ্রহ করে প্রাণীবিদদের পরীক্ষার জন্য পাঠানো হবে,” যোগ করেন তিনি।

ডলফিন রক্ষা কমিটি ও পরিবেশবাদী সংগঠনগুলো সরকারের কাছে জোরালো আবেদন জানিয়েছে—
– অবিলম্বে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পূর্ণাঙ্গ তদন্ত,
– নদী ও সমুদ্রে জালের ধরন ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ,
– উপকূলে স্থায়ী সামুদ্রিক গবেষণা কেন্দ্র স্থাপন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট