1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বিএনপির উৎশৃংখল অনুসারীদের দৌরাত্মের অভিযোগে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

ভোলা-২ আসনে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর এম আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর এম আলম অভিযোগ করেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারণার জন্য গ্রামে গেলে তার গাড়িবহরে হামলা চালানো হয়, নেতাকর্মীদের মারধর ও মোটরসাইকেল ছিনতাই করা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তাকে নিয়ে মানহানিকর বক্তব্যও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, “সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এসব ঘটনার মদদ দিচ্ছেন। তার ঘনিষ্ঠরা চেকপোস্ট বসিয়ে আমার কর্মীদের হয়রানি করছে এবং স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে। এতে আমি নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক কোন্দল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ব্যবসায়ীরা চাঁদাবাজি ও ছিনতাইয়ের কারণে দোকানপাট আগেভাগে বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এলাকার শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা।

ভোলা-২ আসন জুড়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট