1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জলঢাকায় ৩৬ জুলাই বিজয় মেলার উদ্বোধন

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জুলাই চেতনাকে স্মৃতি চারণ করতে নীলফামারী জলঢাকায় ৩৬ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। পহেলা সেপ্টেম্বর সোমবার শেষ বিকালে জলঢাকা ডাকবাংলো মাঠে আয়োজিত এ মেলার মুল ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মেলা আয়োজক কমিটির আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখার সমন্বয়কারী রেজাউল করিম রাজু’র সভাপতিত্বে এবং মেলার যুগ্ম আহবায়ক মোহাইমিনুর রহমান সানা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জলঢাকা সরকারি ডিগ্রী মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন, জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শাহ্ আজিজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন, জুলাই চেতনাকে তথা ৫ই আগষ্টের গণ-অভ্যুত্থানের ভয়াবহতা স্মৃতি চারণ করতে গিয়ে জলঢাকার ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে এনসিপি কর্তৃক এই ক্ষুদ্র আয়োজন। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহায়তা করছি। আশা রাখি পরিবার পরিজন নিয়ে সুস্থ ধারার বিনোদন উপভোগ করতে পারবে জলঢাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট