1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মাদ্রাসায় তালা ভাঙার অভিযোগ, চেয়ার ফেলা ও কাগজপত্র তছনছের ঘটনায় শীর্ষ কর্তাবৃন্দের কাছে অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপারের কক্ষের তালা ভেঙে চেয়ার ফেলে দেওয়া ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছের অভিযোগ তুলে মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার মোঃ নজির উদ্দিন মৃধা মাদ্রাসা এডহক কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ নজির উদ্দিন মৃধা জানান, গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মৌলভী মোঃ মাসুম বিল্লাহ কয়েকজন শিক্ষক ও তার দুই ছেলেসহ লোহার হাতুড়ি, রড ও শাবল নিয়ে আক্রমণ চালায়। তারা তার কক্ষের তালা ভেঙে ফেলেন এবং ভিতরে থাকা চেয়ার বাইরে কাদায় ফেলে দেন। এছাড়া, রুমে সংরক্ষিত দলিলপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়। তিনি বাধা দিলে তাকে মারার হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন যে, গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেদিনও তার বিরুদ্ধে অতর্কিত হামলা চালানো হয় এবং তাকে লজ্জিত করা হয়। এ ঘটনায় তিনি মৌলভী মাসুম বিল্লাহসহ আট জনকে অভিযুক্ত করেন।

অভিযুক্ত মৌলভী মোঃ মাসুম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তাকেই ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। তিনি এখনও সেই দায়িত্বে রয়েছেন। তিনি অভিযোগ করেন, নজির উদ্দিন মৃধা ও এডহক কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ মিলে তার দেওয়া তালার উপর আরও দুটি তালা মেরে দেন। তালা ভাঙার অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন এবং নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, অভিযোগ পেয়েছেন এবং নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসার সার্বিক বিষয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত তার কাছে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজখবর নেওয়া হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট