1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবিতে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শনিবার রাত থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিক্রিয়া না পাওয়ায় তারা একাডেমিক ভবনের তালা ঝুলিয়ে কর্মসূচি কার্যকর করেন।

শিক্ষার্থীরা গত ২৮ আগস্ট এক বিবৃতির মাধ্যমে কর্তৃপক্ষকে ৩০ আগস্তের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০টার দিকে তারা একাডেমিক-১ ভবনে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কার্যকর করেন।

ডিভিএম ১৯-২০ সেশনের অর্জুন দাস বলেন, “কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।”

এএইচ ২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক জানান, “প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ এবং জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে না পারায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন করা না হবে, আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, লাইব্রেরি, এম্বুলেন্স সেবা ও ভেটেরিনারি টিচিং হসপিটালসহ সকল জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ত রাতে মশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা অনুষদের একাডেমিক ভবন-২ এবং পরদিন সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট