1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বাউফলে জমি বিরোধের জেরে এলজিইডির সাবেক সার্ভেয়রকে মারধরের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুমকি এলজিইডি কার্যালয়ের সাবেক সার্ভেয়র আমিনুল ইসলামকে (৬০) মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ, রাত প্রায় ১০টার দিকে বাজারের শহিদ মৃধার দোকানের সামনে তিনি আমিনুল ইসলামকে অবরুদ্ধ করে মারধর করেন। পুলিশ জানায়, জমি নিয়ে আগে থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে অভিযুক্ত কবির হোসেন তার বাড়ির আঙিনায় গাছপালা কাটার চেষ্টা করেন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্ত সেসময় স্থান ত্যাগ করেন। পরে রাতে তাকে একা পেয়ে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত কবির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগ “ভিত্তিহীন ও মিথ্যা”। তিনি নিরপরাধ দাবি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, আমিনুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি নিজের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে যান।

এ ঘটনায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ঘটনার তদন্তে একজন উপ-পরিদর্শককে (সাব-ইন্সপেক্টর) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট