1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাউফলে নারকেল ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মারামারি, আহত ছোট ভাই ও তার স্ত্রী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মাঝের রাস্তা এলাকায় নারকেল ভাগাভাগি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ইমাম হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমুন নাহার (২৭) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইমাম হোসেনের অভিযোগ, জমিতে ফল-ফলাদির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার বড় ভাই সাইফুল ইসলাম (৪০)-এর সঙ্গে। তার বড় ভাই সমস্ত নারকেল নিয়ে যান এবং মাঝেমধ্যে তাকে সামান্য পরিমাণ দেন। গতকাল তিনি নিজে পারে তোলা ২০টি নারকেল নেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাইফুল ইসলাম অন্যান্য লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান।

ঘটনার খবর পেয়ে বাউফল থানার পুলিশ সরেজমিনে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। তবে ঘটনাস্থলে পুলিশ সাইফুল ইসলামসহ অন্যদের খুঁজে পায়নি। তার মুঠোফোনের সংযোগও বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ প্রাপ্তির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট