1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় দলিত নারীদের মধ্যে ক্ষুদ্র ব্যবসার উদ্যোগে চেক বিতরণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য লাঘবের লক্ষ্যে ভোলায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণে দলিত নারীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে আজ (বুধবার) সকালে শহরের নাগরিক উদ্যোগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন দলিত নারীকে মোট ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৮ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল ইশতিয়াক মাহমুদের সভাপতিত্বে ও ভোলা ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তয়ন কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, “মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট