1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

 বাউফলে দুই বাসায় ডাকাতি, ধাওয়া করে আটক ২, গণপিটুনি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় রবিবার ভোররাতে দুই বাসায় ডাকাতির পর লুটের মাল নিয়ে পালাতে গেলে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে স্থানীয় বাসিন্দারা। আটকদের গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাদের থানার হেফাজতে নেয়।

ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায়। স্থানীয়দের মতে, একদল ডাকাত স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় হানা দেয়। বাসার লোকজনকে মারধর ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রায় ১০ লাখ টাকা নগদ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে।

ঘটনার সময় এক প্রতিবেশী অনুমান করেন কী হচ্ছে এবং খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মোবাইল ফোনে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা লুটের মাল নিয়ে পালিয়ে যায়।

আটক দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার পুলিশ তাদের থানার হেফাজতে নেয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “জনগণের হাতে আটক দুই ডাকাতকে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই ডাকাত চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট