1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. হাবিব তালুকদার (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের কলেজ বাজার সংলগ্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার প্রেক্ষিতে হাবিব তালুকদারকে দণ্ড প্রদান করেন।

আটক অপর দুই ব্যক্তি হলেন— মো. বাচ্চু খান (পিতা: সালাম খান) ও মো. বাদশাহ (পিতা: সোহরাফ), উভয়ই চম্পাপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে ধ্বংস করে দেওয়া হয়।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনের অভিযান চালানো হয়। এ ধরনের আইন ভঙ্গ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে আরও তল্লাশি অভিযান চালানো হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট