1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি সূর্যোদয় পয়েন্ট এলাকায় শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের খবরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে; পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ভোরে সৈকতে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দারা প্রথম মরদেহটি দেখতে পান। প্রত্যক্ষদর্শী জনি হাওলাদার জানান,
“সমুদ্রের ধারে হাঁটার সময় লাল কম্বল মোড়ানো একটি দেহ ভেসে আছে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান,
“মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৪০ বছর হতে পারে। শরীরের বিভিন্ন অংশ ক্ষয়-ক্ষতিগ্রস্ত, যা ইঙ্গিত করে সে কয়েকদিন ধরে সাগরে ভাসছিল।”

পরিচয় নিশ্চিত করতে পুলিশ লাল কম্বল, পোশাকের অবশিষ্ট অংশ ও আঙুলের ছাপ বিশ্লেষণ করছে। ফাঁড়ি ইনচার্শ বিকাশ মণ্ডল জানান,
“ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সময় ও কারণ জানা যাবে। আশপাশের মাছ ধরা ট্রলার ও নিখোঁজ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

স্থানীয় জেলেরা জানিয়েছেন, গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলার নিখোঁজ হয়। পুলিশ সন্দেহ করছে, উদ্ধারকৃত মরদেহ এদেরই একজন হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট