1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 মির্জাগঞ্জে যৌথ অভিযানে ৪ মাদক কারবারি ও চোরাই মালামালসহ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪ হাজার ৮৯০ টাকা, চোরাই ৪টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর, ২টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগমের (৫০) টিনশেড বসতঘরে মাদকদ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত হেলেনা বেগম, মো. সাগর মৃধা, শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) এবং সুমন হাওলাদারের পুত্র মো. ইসমাইল (১৫) কে আটক করা হয়।

কিছুক্ষণ পর অপর একটি যৌথ অভিযানে সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে তার বসতঘরের পেছনে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪টি চোরাই ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর, ২টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট