1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে স্বাস্থ্যখাত সংস্কার ও মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবি এবং পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও সংস্কারের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিকালে জেলা শহরের প্রবেশদ্বার বড় চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং দুর্নীতি বন্ধের জোর দাবি জানান।

 বৈষম্যবিরোধী ছাত্রনেতা তোফাজ্জেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মিরাজ ইমতিয়াজ, কবি ও লেখক সুভাষ চন্দ্র চন্দ, ছাত্র প্রতিনিধি আবু রাইয়ান মোঃ সাকের, রিফায়েত কবির খান, সজিবুল ইসলাম সালমান, সাইদুল ইসলাম এবং নারী উন্নয়ন কর্মী সাবরিনা ইয়াসমিন প্রমুখ। বক্তারা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবি তুলে ধরেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ। ২. আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামো নির্মাণ। ৩. হাসপাতালের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং অনিয়ম-দুর্নীতি বন্ধ করা।

বক্তারা হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। তারা স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট