1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও খেলাধুলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকালে সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের পরিচালনায় শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা, যুব সংগঠক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যুব ভবনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি এবং বিকেলে ডিসি স্কয়ার মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট