1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক -৩

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাত করার অভিযোগে তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে বোরহানউদ্দিনে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান চালিয়ে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজের শুল্ক ফাঁকি দেওয়া জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে— ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

পরে আটককৃতদের সিগারেটসহ থানায় সোপর্দ করা হয়। নৌবাহিনীর এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট