1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

বাউফলে পরীক্ষাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে চলমান এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৫ নিয়ে কিছু সংবাদ প্রকাশের প্রতিবাদে স্থানীয় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছেন।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বাউফল পাবলিক মাঠের মুক্ত মঞ্চে উপজেলা সকল পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ওলামাদলের সভাপতি ও কারখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, যিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের সাধারণ সম্পাদক ও চর আলগী বালিকা মাদ্রাসার সুপার মোঃ ফারুক হোসাইন, সিংহেরাকাঠি কুরআন সুন্নাহ দাঃ মাঃ সুপার মোঃ আবু ইউসুফ, গোসিংগা রশিদিয়া দাঃ মাঃ সুপার মোঃ ইউসুফসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের কাছে স্মারক লিপি প্রদান করা হয়, যাতে সংবাদ প্রকাশের মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর প্রতি প্রতিবাদ জানানো হয় এবং পরবর্তী সময় যাতে সঠিক তথ্য পরিবেশিত হয় তার জন্য দাবি জানানো হয়।

এটি স্থানীয় পরীক্ষার যথার্থ পরিবেশ রক্ষায় এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সংগঠিত একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট