1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার গলাচিপা প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ডের মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গলাচিপা প্রেসক্লাবে আয়োজিত এই সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও মুশফিকুর রহমান রিচার্ডের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, সহ-সভাপতি ও দৈনিক দিনকালের গলাচিপা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, দৈনিক আমাদের সময়ের গলাচিপা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক যায়যায়দিনের গলাচিপা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, দৈনিক অর্থনীতির গলাচিপা প্রতিনিধি মাসুদ রহমান, মাইটিভির গলাচিপা প্রতিনিধি হাসান এলাহী, প্রভাষক আবুহেনা সোয়েব আশিষ, দৈনিক মানব কণ্ঠের গলাচিপা প্রতিনিধি মো. মামুন, এশিয়ান টিভির গলাচিপা প্রতিনিধি সাব্বির আহম্মেদ ইমন এবং হাফেজ মো. মনির হোসেন প্রমুখ।

বক্তারা মুশফিকুর রহমান রিচার্ডের সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন, তার সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় সাংবাদিক সম্প্রদায়ের জন্য তার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা শেষে মুশফিকুর রহমান রিচার্ডের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন গলাচিপা তহশিল জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন এবং হাফেজ মাওলানা মো. নূরে আলম সিদ্দিকি।

উল্লেখ্য, গত ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকুর রহমান রিচার্ড মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গলাচিপার সাংবাদিক সম্প্রদায় ও স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট