1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি: মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ কয়েকজনের প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”

এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে রাজধানীর “ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি”তে একটি হটলাইন চালু করা হয়েছে।

📞 হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭

সোমবার সকালেই উত্তরায় একটি এফ-৭ বিজিআই মডেলের বিমান বিধ্বস্ত হয়, যা বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। দুর্ঘটনায় পাইলট নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তদন্তে বাংলাদেশ বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট