1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ ধরা পড়েছে। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে সেটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় মানুষের ভিড় জমে। নিলামে মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৩৪৬ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেলেন। জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির একটি ভোল মাছ ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে রহিম মাঝি বলেন, “জাল তোলার পর দেখি অন্যান্য মাছের সঙ্গে বড় একটি মাছও উঠেছে। পরে এটি ভোল মাছ বলে নিশ্চিত হই। এমন বড় ভোল মাছ সচরাচর ধরা পড়ে না।”

মাছটির ক্রেতা আড়তদার মো. মিজানুর রহমান বলেন, মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় এটি কিনেছেন। তিনি জানান, মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে।

উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে মাঝে মধ্যে বড় আকারের সামুদ্রিক মাছ ধরা পড়লেও ২৬ কেজি ওজনের ভোল মাছ তুলনামূলকভাবে বিরল হওয়ায় স্থানীয়দের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট