1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বন্ধ, আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ পরকীয়ার অভিযোগে বাউফলে জামায়াত নেতাকে মারধর, টাকা ছিনতাইয়েরও দাবি পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক বাউফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলা, আহত ৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক শরিয়তপুরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে একটি দূরপাল্লার পরিবহনের চাপায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিয়তপুর জেলার শিবচর উপজেলার ভাষানমারা গ্রামের বাসিন্দা শহীদ হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছালে ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের (আর-১৫) সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পরিবহনের নিচে পড়ে চাপা খায় এবং ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রীন লাইন পরিবহনটি আটক করে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনাকবলিত পরিবহনটি আটক করা হয়েছে, কিন্তু চালক ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা পটুয়াখালীতে এসে পৌঁছেছেন। লাশ হস্তান্তর ও আইনানুগ মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট