1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে র‍্যাব সেজে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণকারী বাউফল থেকে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে বলপূর্বক অপহরণ ও লুটপাটের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আলমগীর (৩২)-কে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানিক দল। মঙ্গলবার (৫ মে) বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মামলা নং-১২, তারিখ-২৪/০৪/২০২৬, ধারা-৩৪১/১৭০/১৭১/৩৬৫/৩৬৭/৩৮৬ পেনাল কোড ১৮৬০-এর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন আলমগীর।

মামলার বিবরণে জানা যায়, বাদী কৃষ্ণ কর্মকার (৩৬) গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা ও একজন স্বর্ণ ব্যবসায়ী। তার বরিশালের আগৈলঝাড়া থানার পয়সারহাটে ‘পূজা অলংকার হাউজ’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৮টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কোটালীপাড়া থানার সিকির বাজার বাসস্ট্যান্ডে নামেন তিনি। সেখানে অপেক্ষমান ভাই শিব শঙ্কর কর্মকারের সঙ্গে টাকা ও স্বর্ণালংকার হস্তান্তর করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

কোটালীপাড়া থানার সিকির বাজার দাসবাড়ি এলাকার কালভাটের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে পথরোধ করেন এবং মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করেন। কৃষ্ণ কর্মকার সুকৌশলে পালিয়ে গেলেও অভিযুক্তরা তার ভাইকে মারপিট ও গুরুতর জখমের ভয়ভীতি দেখিয়ে নগদ ৩০,০০০ টাকা, ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার (মূল্য ৯,৫৩,০০০ টাকা) ও ১৫০ ভরি রুপা (মূল্য ৬,৭৫,০০০ টাকা) ছিনিয়ে নিয়ে যান। মোট লুটপাটের মূল্য প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় কৃষ্ণ কর্মকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর যৌথ দল বাউফলের বাহেরচর থেকে আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “আসামি আলমগীরকে কোটালীপাড়া থানার পুলিশ নিয়ে গেছেন।”

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের ঘটনা উদ্বেগজনক। র‍্যাব, পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের ওপর হামলা, অপহরণ বা লুটপাটের ঘটনা সামাজিক নিরাপত্তা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অপরাধ রোধে পরিচয় যাচাইয়ের সচেতনতা ও দ্রুত আইনানুগ ব্যবস্থা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট