1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
লংগদুতে নদীতে ফুল গজানোর মধ্য দিয়ে বিজু উদযাপন শুরু পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন কলাপাড়ায় আ.লীগ অফিসের তালা ভাঙার অভিযোগ, দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি কুয়াকাটায় পাওনা টাকার জেরে দোকানে ভাঙচুর, ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড দশমিনায় অটোরিকশা চালক ইয়াবাসহ গ্রেফতার

লংগদুতে নদীতে ফুল গজানোর মধ্য দিয়ে বিজু উদযাপন শুরু

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক উৎসব চাকমা সম্প্রদায়ের বিজু উপলক্ষে লংগদু উপজেলায় নদীতে ফুল ভাসিয়ে উৎসব উদযাপন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরোনো বছরের গ্লানি, দুঃখ-বেদনা ও অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন স্থানীয়রা।

বিজু চাকমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা বাংলা বছরের শেষ দিনগুলোতে উদযাপিত হয়। এ উৎসবের মাধ্যমে তারা অতীতের সব কষ্ট ভুলে নতুন বছরকে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় স্বাগত জানায়। এর অংশ হিসেবে ফুল বিজুর দিনে নদী বা হ্রদের জলে ফুল ভাসানো একটি গুরুত্বপূর্ণ আচার।

লংগদুতে ভোর থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ ফুল নিয়ে নদীর তীরে জড়ো হন। রক্তজবা, গাঁদা, রঙ্গণসহ নানা রঙের ফুল কলাপাতায় সাজিয়ে নদীর জলে ভাসানো হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।

লংগদু উপজেলার মানিক জোর ছড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ফুল গজানো অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি প্রতুল বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা আরতি তালুকদার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সুমন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটু চাকমা।

আয়োজকরা জানান, বিজু শুধু একটি উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক। এ উৎসবের মাধ্যমে সব ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।

উৎসবের অংশ হিসেবে লংগদুতে আগামী কয়েকদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ আচার-অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট