1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন কলাপাড়ায় আ.লীগ অফিসের তালা ভাঙার অভিযোগ, দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি কুয়াকাটায় পাওনা টাকার জেরে দোকানে ভাঙচুর, ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড দশমিনায় অটোরিকশা চালক ইয়াবাসহ গ্রেফতার জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

ভোলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভোলা প্রেস ক্লাব–এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।
এর আগে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের নিজস্ব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. সোলেমান ১৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন— যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ,দপ্তর সম্পাদক ছোটন সাহা।
এছাড়া নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্যের একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী অংশ নেন।
নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট