1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্নের উপক্রম, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ তেল-যুদ্ধের চোরাবালিতে ট্রাম্প: ইরানের দীর্ঘমেয়াদি কৌশলে কুপোকাত হোয়াইট হাউস শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছরের আগেই মাদকে জড়ায় ৬০% ব্যবহারকারী, দেশে আসক্ত প্রায় ৮২ লাখ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, লঞ্চে উপচে পড়া ভিড় পহেলা বৈশাখ সামনে রেখে পাথরঘাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১ কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি সেখানে উপস্থিত হন।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ছিল দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক আগমন। এ সময় তাকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা।

কার্যালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মাননীয় চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় এবং সামনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নয়াপল্টন কার্যালয়ের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে দলীয় নেতারা জানান, সরকার ও দলের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট