1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্নের উপক্রম, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ তেল-যুদ্ধের চোরাবালিতে ট্রাম্প: ইরানের দীর্ঘমেয়াদি কৌশলে কুপোকাত হোয়াইট হাউস শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছরের আগেই মাদকে জড়ায় ৬০% ব্যবহারকারী, দেশে আসক্ত প্রায় ৮২ লাখ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, লঞ্চে উপচে পড়া ভিড় পহেলা বৈশাখ সামনে রেখে পাথরঘাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১ কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০)। তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বরিশাল সদর নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর সবুজ হাওলাদার নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পুলিশ জানায়, শনিবার ভোর ছয়টার দিকে স্থানীয় বাসিন্দারা কড়ইতলা নদীর রাজারচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট