1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় বাড়িতে পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোলায় শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফেরি সংকটে ইলিশা ঘাটে তরমুজবাহী ট্রাকের দীর্ঘ সারি, পচছে ফল—লাখো টাকার ক্ষতির আশঙ্কা দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ দুমকিতে মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্য পরিদর্শক গ্রেপ্তার নাইওরি আনতে গিয়ে ‘গেটের সেলামি’ নিয়ে সংঘর্ষ, আহত ৪ সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দক্ষিণ চীন সাগর উত্তেজনার মধ্যে ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর ফিলিপাইনের লেবাননে ৩ লাখ ৭০ হাজারের বেশি শিশু বাস্তুচ্যুত, নিহত ১২১: ইউনিসেফ

ভোলায় শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

রোববার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সদর উপজেলার খালপাড় রোড এলাকায় অবস্থিত মেসার্স আনোয়ার স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান মালিক আনোয়ার। রাতের দিকে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন বিষয়টি তাঁকে জানান। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত দোকানের তালা ভেঙে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করা হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে স্থানীয় সোহেল, সালাউদ্দিন, সেলিম, এছাক ফরাজি ও ইমন হোসেনসহ অনেকে অংশ নেন।

দোকান মালিক আনোয়ার জানান, আগুনে দোকানের হলুদ, মরিচ, ডাল, চাল ও বিভিন্ন মসলাসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে তাঁর আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে আবার ব্যবসা শুরু করতে পারবেন।

ঘটনার খবর পেয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মুশরেফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য।

ভোলা সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার রিয়াজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ফিরে আসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট