1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় বাড়িতে পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোলায় শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফেরি সংকটে ইলিশা ঘাটে তরমুজবাহী ট্রাকের দীর্ঘ সারি, পচছে ফল—লাখো টাকার ক্ষতির আশঙ্কা দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ দুমকিতে মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্য পরিদর্শক গ্রেপ্তার নাইওরি আনতে গিয়ে ‘গেটের সেলামি’ নিয়ে সংঘর্ষ, আহত ৪ সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দক্ষিণ চীন সাগর উত্তেজনার মধ্যে ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর ফিলিপাইনের লেবাননে ৩ লাখ ৭০ হাজারের বেশি শিশু বাস্তুচ্যুত, নিহত ১২১: ইউনিসেফ

দুমকিতে মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় মানসিকভাবে অসুস্থ এক নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ ওই নারীর নাম মোসা. বেগম (৫৫)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলী খানের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, মোসা. বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের ওপর পিঙ্ক রঙের থ্রি-পিস ও হলুদ ছাপার ওড়না। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তিনি মুন্সিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং পান খাওয়ার অভ্যাস রয়েছে বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৯৭৭৮১৩৮৬, ০১৯৬৫৭০৪৮২৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট