1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীতে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ‘আওলাদ-৭’ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার ভোররাতে বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে যাত্রীবাহী ‘আওলাদ-৭’ লঞ্চের সঙ্গে তরমুজবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিষয়টি তদন্তে নেয় এবং সংশ্লিষ্ট লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক জানান, পটুয়াখালীতে আসার পথে ‘আওলাদ-৭’ লঞ্চটি দুর্ঘটনায় জড়িত হয়। বিষয়টি ঢাকা সদর দপ্তরে জানানো হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে লঞ্চটির রুট পারমিট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চটির চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প লঞ্চে যাত্রার ব্যবস্থা করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট