1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‍্যাব। চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১ ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আব্দুর রব পহলান (৬০)-কে গ্রেফতার করে। তারা বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ভুক্তভোগী আছিয়ার সঙ্গে বিয়ের পর থেকেই ফরহাদ পহলান যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগীর পরিবার স্বর্ণালংকারসহ দুই লাখ টাকা ও তিনটি গরু দিলেও পরবর্তীতে বিদেশে পাঠানোর জন্য আরও তিন লাখ টাকা দেয়। বিদেশ থেকে ফিরে এসে অভিযুক্ত পুনরায় দুই লাখ টাকা দাবি করে এবং ভুক্তভোগীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ৬ মার্চ দিবাগত রাতে অভিযুক্ত ফরহাদ শ্বশুরকে ফোন করে জানায়, তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা ভুক্তভোগীর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান এবং ঘটনাটি সন্দেহজনক বলে মনে করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট