
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাধবপুর পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু।
রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো.হামিদুর রহমান হামদু তার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে পালন করতে ইচ্ছে পোষণ করলেও বিভিন্ন কারণে হয়ে উঠেনি, তারপরও পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকেই দেখে আসছি। সেই কারণে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছি।আমি এর আগেও মেয়র পদে নির্বাচন করেছি,যদিও জয়ী হতে পারি নাই তারপর ও বলব পৌরবাসীর প্রতি আমার ভালোবাসার কোন কমতি ছিল না কখনো।
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মাধবপুর পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব এবং সম্প্রীতির একটি পৌরসভা গড়ে তুলব ইনশাআল্লাহ।
এ সময় তিনি মাধবপুর পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।