1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু আর্জেন্টিনা সিনেটে মিলে-সমর্থিত শ্রম সংস্কার বিল পাস, আইন হওয়ার পথে পাকিস্তান–তালেবান বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনে, কাবুল–কান্দাহারে হামলা; কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের বিরুদ্ধে ‘প্রি-এম্পটিভ’ হামলার দাবি ইসরায়েলের, নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুমকিতে সাবেক ছাত্রলীগ নেতার কারা হেফাজতে মৃত্যু প্রতিহিংসার নয়, ঐক্য ও উন্নয়নের রাজনীতি করতে চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় পরপর অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হওয়া দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতা জিয়াউর রহমান জিয়া।

রোববার (১ মার্চ) বিকেলে তিনি উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈয়জুদ্দিন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত মাতব্বর, ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চর ফৈয়জুদ্দিন গ্রামের অজিউল্লাহর বড় ছেলে, প্রতিবন্ধী হেলাল উদ্দিনের বসতঘরে আগুন লাগে। দিনমজুরের কাজ করে সঞ্চিত অর্থে নির্মিত তাঁর ছোট ঘরটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাব, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়।

এর দুই দিন আগে, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হেলালের ছোট ভাই, প্রবাসী মিরাজের বসতঘরেও অগ্নিকাণ্ড ঘটে। পুকুরের অপর পাশে অবস্থিত তাঁর ঘরটিও দ্রুত আগুনে পুড়ে যায়। দুটি ঘটনাতেই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই পরিবারই সর্বস্বান্ত হয়ে পড়ে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মনপুরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরপর দুই ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সহায়তা প্রদানকালে জিয়াউর রহমান জিয়া বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট