1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় মৃত মুরগি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পুরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহ সোয়েব।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। তিনি জানান, মৃত মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফার্ম থেকে জবাই করে আনা মুরগির মধ্যে মৃত মুরগিও ছিল, যা সম্পূর্ণ বেআইনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে পুরান বাজারের একটি মুরগির আড়ত থেকে ৩৭টি মৃত মুরগিসহ প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌরসভার নিউমার্কেটে পাঠানো হয়। সেখানে মৃত মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়। পরে বিষয়টি জানাজানি হলে ৩৭টি মৃত মুরগি নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত ব্যবসায়ী সোহাগ হাওলাদার দাবি করেন, যে ফার্ম থেকে মুরগি সংগ্রহ করা হয়েছিল, সেখানকার ভুলের কারণে মৃত মুরগি চলে এসেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট