1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্নের উপক্রম, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ তেল-যুদ্ধের চোরাবালিতে ট্রাম্প: ইরানের দীর্ঘমেয়াদি কৌশলে কুপোকাত হোয়াইট হাউস শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছরের আগেই মাদকে জড়ায় ৬০% ব্যবহারকারী, দেশে আসক্ত প্রায় ৮২ লাখ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, লঞ্চে উপচে পড়া ভিড় পহেলা বৈশাখ সামনে রেখে পাথরঘাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১ কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

দুর্গম ভোটকেন্দ্রে থাকবে বিশেষ জলযান ও হেলিকপ্টার: নৌবাহিনী প্রধান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌবাহিনী প্রধান।
এডমিরাল এম নাজমুল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সহযোগিতা করবে—এমন প্রত্যাশা নৌবাহিনীর।
এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছা এবং বিভিন্ন বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট