1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

শিক্ষার গুণগত মান উন্নয়নে ভোলায় মতবিনিময় সভা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে ভোলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা শহরের শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ–১) মো. আ. কুদ্দুস।

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদস্য অধ্যাপক মো. আব্দুর খালেক, বরিশাল অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. আব্দুল কাদির, বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. রশিদ উদ্দিন এবং বিভাগীয় কর্মকর্তা অধ্যাপক মো. এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহারুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক শিক্ষার চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভায় ভোলা জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট