1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পাহাড়ী জনগোষ্ঠির পাশে বিজিবি: গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে রাজনগর জোন (৩৭ বিজিবি)’র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, স্বাবলম্বীকরণ উপকরণ, নগদ অর্থ সহায়তা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ) রাজনগর জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+। অনুষ্ঠানে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি ছাড়াও বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মসজিদের অজুখানা, জরাজীর্ণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য চারটি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে চার বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে দুইজন নারীকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। লেখাপড়ার খরচ, এতিমখানা সংস্কার ও চিকিৎসা ব্যয়ের জন্য নয়জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া স্থানীয় যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে তিনটি প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আহসান হাবীব বলেন, সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট