1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলার লালমোহনে সুপারি গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় একটি সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে তামিম তার দাদার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে চাল গুড়ি করতে যায়। সেখানে রাইস মিলসংলগ্ন বাগানে একটি সুপারি গাছে ঝুলন্ত রশি নিয়ে সে খেলছিল। কিছু সময় পর বাড়িতে ফিরে না আসায় দাদা তাকে খুঁজতে বের হন। বাগানের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক তামিমকে গলায় রশি পেঁচানো অবস্থায় সুপারি গাছে ঝুলতে দেখে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট