1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা সদর থানার কালীবাড়ি রোড এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মো. সালমান গোলদার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক সালমান গোলদার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের ভোলা সদর থানার সাধারণ সম্পাদক। তিনি ভোলা সদর থানার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা এবং তাঁর পিতা মো. সিরাজ গোলদার।

আটকের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট