1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, টাকা ও মোবাইল ছিনতাই

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে যাত্রী নামিয়ে ভ্যান নিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন মঞ্জু বেপারী। বাড়ির কাছাকাছি পৌঁছালে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন স্থানে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

মঞ্জু বেপারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই ভ্যানচালক মঞ্জু বেপারীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট