1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গণভোট ও নির্বাচন সচেতনতায় কুয়াকাটায় ‘সুপার ক্যারাভান’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নাগরিকদের মধ্যে ভোটাধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) কুয়াকাটা সি বিচের জিরো পয়েন্ট এলাকায় ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।

বিশেষ এই প্রচার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। তিনি উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এ সময় ভোটারদের দায়িত্ব, সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব এবং ভোটাধিকার প্রয়োগে সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রচার কার্যক্রমে অংশ নেওয়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পর্যটনকেন্দ্রিক এলাকায় আয়োজিত হওয়ায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও কার্যক্রমে যুক্ত হন এবং নির্বাচনসংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।

এ বিষয়ে ইউএনও কাউছার হামিদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আস্থা বাড়ানো এবং তাদের পুরোপুরি সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ ধরনের প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, নির্বাচন ও গণভোটকে ঘিরে নাগরিকদের তথ্যভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট