1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪-তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬এর আয়োজন। মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম এক্টিভিজিটের দিকে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী ও তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাঠের শৃঙ্খলা রক্ষাকরন ও খেলা পরিচালনায় তদারকি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট