1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, বোমা ও গাঁজাসহ একজন আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, হাতবোমা ও গাঁজাসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তি ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরিয়া গ্রামের হানিফ বেপারীর ছেলে মো. জুয়েল (২৫)। কোস্ট গার্ড জানায়, তিনি ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, পাঁচটি হাতবোমা এবং প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট