1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

আন্তর্জাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ই ডিসেম্বর) আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জীবন সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্ত সফল নারীরা হলেন- সফল উদ্যোক্তা রুপিয়া নুসরাত, শিক্ষক সুমিতা রানী চক্রবর্তী, আয়শা আক্তার মুক্তা, সফল জননী হাজেরা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারী রুকাইয়া আক্তার রিয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও শিক্ষক ময়নুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও বড়লেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনাম উদ্দিন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট