1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

 

রংপুর তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামে এই নৃশংস জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর সহধর্মিণী সুবর্ণা রায় (৬০)।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা বাজলেও যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় দীর্ঘদিনের পারিবারিক কেয়ারটেকার দীপক চন্দ্র রায়ের। আশপাশের লোকজনকে ডেকেও কোনো সাড়া না মেলায় শেষমেশ মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা।

ভেতরে ঢুকেই তাঁরা আঁতকে ওঠেন। বাড়ির ডাইনিং রুমে পড়ে ছিল বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের নিথর দেহ, আর রান্নাঘরে পাওয়া যায় তাঁর স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ। পরে বাড়ির প্রধান ফটক খুলে পুলিশকে খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় বলেন, ‘আমি প্রায় ৪০-৫০ বছর ধরে দাদুর (যোগেশ চন্দ্র রায়) দেখাশোনা করছি। প্রতিদিন সকালেই আসি। আজ ডাকাডাকি করে সাড়া না পেয়ে মই দিয়ে ঢুকে দেখি এই ভয়াবহ দৃশ্য।

যোগেশ চন্দ্র রায় ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশ বিভাগে কর্মরত। সন্তানদের অনুপস্থিতিতে গ্রামের এই বাড়িতে বৃদ্ধ দম্পতি একাই বসবাস করতেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন এবং পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম জানান, প্রাথমিক সুরতহালে উভয় ভুক্তভোগীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে তাঁদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট